Home News January 22, 2010: গণঅভ্যুত্থান ’৬৯

January 22, 2010: গণঅভ্যুত্থান ’৬৯ Print E-mail

গণঅভ্যুত্থান ’৬৯

 

শ্রদ্ধাঞ্জলি : শহীদত্রয়ী আসাদ, রুস্তম ও মতিউর

 

বাঙালির মুক্তিসংগ্রামে ঊনসত্তরের গণঅভ্যুত্থান এক অনন্য অধ্যায়। মুক্তিযুদ্ধ জাদুঘর আগামীকাল ২৩ জানুয়ারি ২০১০ শনিবার বিকেল পাঁচটায় জাদুঘর প্রাঙ্গণে ঊনসত্তরের শহীদ আসাদ, রুস্তম ও মতিউর স্মরণে আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন শহীদ আসাদের বড় ভাই প্রকৌশলী এস এম রশীদুজ্জামান, শহীদ মতিউরের পিতা আজহার আলী মল্লিক এবং শহীদ রুস্তমের সাথে মিছিলে অংশগ্রহণকারী ও তার শহীদ হওয়ার সময়ের প্রত্যক্ষদর্শী ও মরদেহ বহণকারী মুক্তিযোদ্ধা আবদুল আহাদ। অনুষ্ঠানে শহীদ রুস্তমের রক্তে রঞ্জিত আব্দুল খালেকের (রুস্তমকে বহনকারী) শার্ট জাদুঘরে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন আসাদুজ্জামান নূর এবং সঙ্গীত পরিবেশন করবেন মহুয়া মঞ্জরী সুনন্দা ও ক্রান্তি শিল্পগোষ্ঠী।