Home Donors

August 20, 2010: গণমাধ্যমে প্রকাশার্থ

 

বিবৃতি
ট্রাস্টিবোর্ড
মুক্তিযুদ্ধ জাদুঘর

 

বিগত ১১ আগস্ট ২০১০ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সরকারি-বেসরকারি ব্যাংকসমূহের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে সহায়তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে এই সহায়তা গ্রহণে সম্মত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।

 

আর্থিক খাতের বিধিবদ্ধ প্রতিষ্ঠান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসেবে উক্ত অনুষ্ঠানে বিতর্কিত প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতি ও চেক হস্তান্তরের মতো অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং এর ফলে অগণিত সুহৃদ, শুভানুধ্যায়ী ও মুক্তিযুদ্ধের সপক্ষমহলে যে-প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘর সহমত প্রদর্শন করে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিডিউল ব্যাংকের অংশগ্রহণের বিষয়টি মুক্তিযুদ্ধ জাদুঘরের এখতিয়ার-বহির্ভূত ছিল। মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে স্বাধীনতা-বিরোধী মহলের সাহায্য-সহযোগিতা গ্রহণ না casino internet করার বিষয়ে জাদুঘর সচেতন রয়েছে এবং আর্থিক খাতের স্বীকৃত প্রতিষ্ঠানসমূহের মিলিত উদ্যোগের অনুষ্ঠানে বিতর্কিত একটি প্রতিষ্ঠানের শরিকানা ঘটলেও তাদের দেয় অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে গ্রহণযোগ্য নয়। ইতিপূর্বে ৫ আগস্ট ২০১০ তারিখে ট্রাস্টিবোর্ডের সভায় এ-বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এই নীতিগত অবস্থানের ভিত্তিতে মুক্তিযুদ্ধ জাদুঘর সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে। অগণিত মানুষের ভালোবাসা ও আস্থার শক্তিতে বিকশিত মুক্তিযুদ্ধ জাদুঘর এমনি আস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকা স্বীয় দায়িত্ব ও কর্তব্য হিসেবে গণ্য করে।